সৈয়দপুরে ৩টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৫, ১৬:০৮
 
নীলফামারীর সৈয়দপুর পৌরসভা নির্বাচনে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার কারণে তিনটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
 
 
এগুলো হচ্ছে-পৌরসভার ৩নং ওয়ার্ডের মুসলিম উচ্চ বিদ্যালয়, ৪নং ওয়ার্ডের নয়াটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২নং ওয়ার্ডের আমিনুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র।
 
এর মধ্যে মুসলিম উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২ রাউন্ড রাবার বুলেট ছোড়ে। এতে কাউন্সিলর প্রার্থীর ভাই নাল্টু (৩৫) আহত হন।