গোবিন্দগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ৯

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৫, ১৪:৪৩
গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর নির্বাচন চলাকালে শামিম অ্যান্ড শাকিল কারিগরি কলেজ কেন্দ্রের সামনে ২ কাউন্সিলর সমর্থকদের মধ্যে প্রায় ২ ঘণ্টা ব্যাপী দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের ৭জন আহত হয়েছে। এদের মধ্যে পারভেজ ও সাদ্দামকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শজিমেক কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যৌথবাহিনী টিআর সেল, রাবার বুলেট নিক্ষেপ করে। এর আগে মহিলা কলেজ কেন্দ্রের সামনে দুই  কাউন্সিলর প্রার্থীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ও সংঘর্ষ হয়। এতে ২জন আহত হয়েছে। এখানে পুলিশ ৯ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। 
 
গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ফেরদৌস আলম  জানিয়েছেন, জাতীয় পার্টির মেয়র প্রাথী আকতার হোসেন লিখিত আবেদনের মাধ্যমে নির্বাচন বর্জন করেছেন।