ভোটে কারচুপি, এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়ে নৌকা প্রতীকে সীল দেয়াসহ নানা অভিযোগ তুলে মধুপুর পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থী সরকার শহীদুল ইসলাম শহীদ দুপুর সোয়া ১২টায় নির্বাচন বর্জনের ঘোষণা দেন। বিএনপি অফিসে এক সাংবাদিক সন্মেলনের মাধ্যমে তিনি বর্জনের ঘোষণা দেন।
দুপুর সাড়ে ১২টায় গোপালপুর পৌরসভার বিএনপির মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম রুবেল এবং স্বতন্ত্র প্রার্থী বেলায়েত হোসেন সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। এ দুই প্রার্থী জোর করে নৌকায় সীল দেয়া, দলীয় কর্মী ও সমর্থকদের মারপিট করার অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
