নরসিংদীর মাধবদী পৌরসভা নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। বুধবার বিকালে এ সিদ্ধান্ত জানানো হয়। একই সঙ্গে পাঁচ এসআইকে বরখাস্ত করা হয়।
তারা হলেন- কালকেনি থানার আব্দুল কুদ্দুস সিকদার, রাজর থানার শরিফ আবদুর রশিদ, চট্টগ্রামের আনোয়ারা থানার নাজমুল হোসেন, বান্দরবন থানা আলমগীর ভূইয়া ও লোহাগরা থানার মো. সোলাইমান।
এছাড়া ৩০টি কেন্দ্র স্থগিত করা হয়েছে বলে জানায় ইসি।
এর আগে নরসিংদীর মাধবদী পৌরসভা নির্বাচনে একটি কেন্দ্র দখল করে ভোট কারচুপির ঘটনায় ভোটগ্রহণ স্থগিতের পর ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার সকাল ১০টার দিকে মাধবদী পৌরসভার ফজলুল করিম কিন্ডারগার্টেন স্কুল কেন্দ্রে এ ঘটনায় সহকারী রিটার্নিং কর্মকর্তা নজরুল ইসলামসহ ১৫-২০জন আহত হয়েছেন।
