নীলফামারীর সৈয়দপুর পৌরসভার ১২নং ওয়ার্ডে ৮০ বছরের এক বৃদ্ধ কোলে চড়ে এসে পছন্দের প্রার্থীকে ভোট দিতে এসেছেন।
শহরের নতুন বাবুপাড়া এলাকার বাসিন্দা সালাহউদ্দিন (৮০) ভোট দেয়ার জন্য ভ্যান ভাড়া করে কেন্দ্রে পৌঁছান। পরে ভ্যান চালকের কোলে চড়ে পাইলট বালিকা বিদ্যালয় অ্যান্ড কলেজ ভোট কেন্দ্রে তার ভোটাধিকার প্রয়োগ করেন।
এবার শান্তিপূর্ণ পরিবেশে তিনি ভোট দিতে পেরেছেন বলে জানান।
