সরাইলে নৌকা ডুবিতে একজনের মৃত্যু

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৫, ১৭:২৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মেঘনা নদীতে নৌকা ডুবে একজনের মৃত্যু হয়েছে।

 

জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পানিশ্বর থেকে একটি নৌকা প্রায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে জেলার আশুগঞ্জ বাজারের উদ্দেশ্যে রওয়ানা হয়। অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে মেঘনা নদীর কটটাইল¬া নামক স্থানে নৌকাটি ডুবে যায়। এ সময় মুসলিম মিয়া (৩৮) নামে একজনের মৃত্যু হয়। নিহত ব্যক্তি পানিশ্বর গ্রামের বাসিন্দা।