জয়পুরহাটে তিন কেন্দ্রে ককটেল বিষ্ফোরণ

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৫, ১৮:০৬

জয়পুরহাট সদরের কাশিয়াবাড়ী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪টি, জয়পুরহাট সরকারি কলেজ কেন্দ্রে ৪টি ও সরকারি মহিলা কলেজে ২টি ককটেলের বিষ্ফোরণ ঘটে।

 

এ সময় ভোটারেরা প্রাণভয়ে এদিক-সেদিক ছুটোছুটি করতে থাকে। ফলে কেন্দ্র গুলোতে কিছু সময়ের জন্য ভোট গ্রহণ বন্ধ রাখা হয়। পরবর্তিতে ভোটগ্রহণ শুরু হলেও ভোটার উপস্থিতি একেবারেই কম ছিল ।

কাশিয়াবাড়ী কেন্দ্রে বিকেল সোয়া তিনটা ও সাড়ে ৩টায় দু’দফা ককটেল বিষ্ফোরণের ঘটনায় ভোট গ্রহণ স্থগিত হয়ে যায়। অপরদিকে কালাই পৌরসভায় মহিলা ডিগ্রি কলেজ ও কালাই বালিকা বিদ্যালয় কেন্দ্রে এজেন্টদের বের করে দিয়ে নৌকা প্রতিকে জাল ভোট দেয়ার  অভিযোগ পাওয়া গেছে। আক্কেলপুর পৌরসভায় কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।