সোনারগাঁও পৌরসভায় কেন্দ্র দখল, ককটেল বিস্ফোরণ, গোলাগুলি ও ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে শেষ হয়েছে সোনারগাঁও পৌরসভা নির্বাচন।
ত্রিমুখি সংঘর্ষ, ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনায় সোনারগাঁও থানার ওসিসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। সংঘর্ষ ও জাল ভোট দেয়ার অভিযোগে বহিরাগতসহ কমপক্ষে ৫ জন আটক করা হয়েছে।
এ ব্যপারে সোনারগাঁও পৌরসভার রিটানিং কর্মকর্তা তারিফুজ্জামান জানান, নির্বাচনে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া তোমন কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সোনারগাঁও পৌরসভায় শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
সংঘর্ষের ঘটনায় সোনারগাঁও থানার ওসি শাহ্ মো: মঞ্জুর কাদের বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও মেয়র প্রার্থীর সমর্থকদের ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রায় ৩০ থেকে ৪০ রাউন্ড গুলি ছোড়ে।
