ঠাকুরগাঁওয়ে ৩ কেন্দ্রের ফলাফল স্থগিত

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৫, ১৮:৩৪

হামলা, ব্যালট পেপার ছিনতাই ও সিল মারার অভিযোগ ঠাকুরগাঁও পৌরসভার ৩টি কেন্দ্রের ফলাফল স্থগিত করা হয়েছে।

কেন্দ্রগুলো হলো- ঠাকুরগাও পৌরসভার পলিটেকনিক ইনস্টিটিউট, গোবিন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সরকারি মহিলা কলেজের পুরুষ কেন্দ্রটি।

এ ব্যাপারে রিটার্নিং অফিসার আফম ফজলে রাব্বী স্থগিতের বিষয়টি স্বীকার করে করেছেন।