খুলনার চালনা পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী জয়ী

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৫, ১৮:৪০

খুলনার চালনা পৌরসভা নির্বাচনে বেসরকারি ভাবে জয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী সনৎ কুমার বিশ্বাস।

 

৯টি ভোট কেন্দ্রে ৪৯৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দী ছিলেন স্বতন্ত্র প্রার্থী ড. অচিন্ত কুমার মন্ডল (জয়)। তিনি পেয়েছেন ২৫১৯ ভোট। এ ছাড়াও বিএনপি প্রার্থী শেখ আব্দুল মান্নান হোসেন পেয়েছেন ১০১৮ ভোট।