ভাঙ্গুড়া পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ও সংসদ সদস্য আলহাজ মকবুল হোসেনের পুত্র গোলাম হাসনাইন রাসেল (নৌকা) ৪ হাজার ৮৫৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আজাদ খান (মোবাইল ফোন) পেয়েছেন ৩ হাজার ৫৮১ ভোট। বিএনপি মনোনীত উপজেলা বিএনপির সভাপতি মজিবর রহমান (ধানের শীষ) ৩ হাজার ১১৩ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন।
