সাতক্ষীরা জেলার কলারোয়া পৌরসভা নির্বাচনে জয় পেয়েছে বিএনপির প্রার্থী গাজী আক্তারুল ইসলাম।
বেসরকারি ফলাফল অনুসারে উপজেলার নয়টি কেন্দ্রে ধানের শীষ প্রতীক নিয়ে গাজী আক্তারুল ইসলাম ৫ হাজার ৫৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আরাফাত হোসেন পেয়েছেন ৩ হাজার ৯৭৩ ভোট ও নৌকা প্রতীক নিয়ে আমিনুর ইসলাম লাল্টু পেয়েছেন ৩৩৯৯ ভোট।
কলারোয়া উপজেলায় শতকারা ৭৫ ভাগ ভোট প্রয়োগ করে ভোটাররা।
