ঝিনাইদহ কারাগারে কয়েদির মৃত্যু

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৫, ১১:১৮
ঝিনাইদহ কারাগারে ইছাহক আলী নামের এক কয়েদি মারা গেছেন। তার বাড়ি শহরের পাগলাকানাই এলাকায়। তার বাবার নাম আসলাম হোসেন।
 
জেল সুপার গোলাম হোসেন জানান, বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে গোসল করার সময় ইছাহক অসুস্থ হয়ে পড়েন। তাকে ঝিনাইদহ সদরে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ইছাহক আলী ৩টি মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত ছিলেন।