বরগুনায় নির্বাচনী সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৫, ২১:৩৭
বরগুনা পৌরসভার গগণ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে নির্বাচনী সংঘর্ষে আহত নুরুল ইসলাম (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বরগুনা সদর হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি সদর উপজেলার ভূপতি গ্রামের বাসিন্দা ছিলেন।
 
বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. কামরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
 
জানা যায়, ভোট চলাকালে আওয়ামী লীগের মেয়রপ্রার্থীর সমর্থকরা বরগুনা পৌর এলাকার গগণ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র দখল করে সিল মারার সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। এতে নির্বাচনী কর্মকর্তাসহ অন্তত ১০ জন আহত হন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রের ভেতরে ঢুকলে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এ সময় কেন্দ্রের বাইরে পদদলিত হন নুরুল ইসলাম। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয়রা আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যায়।