গাইবান্ধায় বিজয়ী কাউন্সিলরের বাড়িতে হামলা-ভাঙচুর

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৫, ১৭:৪৬
গাইবান্ধা পৌরসভার ১ নং ওয়ার্ডের বিজয়ী কাউন্সিলর প্রার্থীর বাড়িতে পরাজিত প্রার্থী শেখ শাহিনের কর্মী সমর্থকরা ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
 
জানা গেছে, বুধবার সন্ধায় নির্বাচনের ফলাফল ঘোষণার পরই বিজয়ী কামাল আহম্মেদের ডেভিড কোং পাড়ার বাসায় এ হামলা চালানো হয়।
 
আরো জানা গেছে, এর প্রতিবাদে জেলা জাসদের পক্ষ থেকে সংগঠনটির সাধারণ সম্পদাক গোলাম মারুফ মনা শুক্রবার বিকেল তিনটায় প্রতিবাদ সমাবেশ আহ্বান করে।
 
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান জানান, ভাঙচুরের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।