গোপালগঞ্জে ২ কাউন্সিলর প্রার্থীর সংঘর্ষ, আহত ১০

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৫, ১৮:৪৫
 
গোপালগঞ্জ পৌরসভা নির্বাচনে বিজয়ী ও পরাজিত কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
 
বৃহস্পতিবার দুপুরে শহরের বটতলায় পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে বিজয়ী কাউন্সিলর নাজমুল হাসান নাজিমের সমর্থকদের সঙ্গে পরাজিত কাউন্সিলর প্রার্থী হাচিবুর রহমান হাচিবের সমর্থকদের এ সংঘর্ষ হয়।
 
গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সওগাতুল আলম জানান, দুপুরে বিজয়ী কাউন্সিলরে এক সমর্থকের সঙ্গে হাচিবের সমর্থকের কথা কাটাকাটি ও মারধরের ঘটনা ঘটে। এর জেরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে বাধলে অন্তত ১০ জন আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।