রংপুরে যুবককে গলাকেটে হত্যা

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৫, ১৯:১৫
রংপুরের পীরগঞ্জ উপজেলায় এক যুবককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে উপজেলার ঢোড়াকান্দর-বেলবাড়ি সড়কের মাসানের দরগা এলাকায় একটি নর্দমা থেকে লাশটি উদ্ধার করা হয়।
 
পীরগঞ্জ থানার ওসি রেজাউল করীম জানান, ওই এলাকার এক কৃষক প্রথমে লাশটি দেখতে পান। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ওই যুবকে গলাকেটে হত্যার পর লাশ ওই নর্দমা ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে।