বিএনপি নেতার প্রতিষ্ঠানে ৬০ হাজার ইয়াবা

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৫, ২১:১১
 
কক্সবাজারের টেকনাফ পৌর বিএনপির সভাপতির ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৬০ হাজার ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।
 
টেকনাফ থানার ওসি মো. আতাউর রহমান খোন্দকার জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে টেকনাফ পৌর এলাকার কায়ুকখালী পাড়ায় পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের মালিকানাধীন কাপড়ের দোকানে অভিযান চালানো হয়। এ সময় রাজ্জাকের ছেলে উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন ও দোকানের কর্মচারীরা পালিয়ে গেলেও পুলিশ তল্লাশি চালিয়ে একটি কার্টনের ভেতর থেকে ৬০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করে।
 
তিনি আরো জানান, এ ব্যাপারে আব্দুল্লাহ আল মামুন ও কর্মচারী নেজাম উদ্দিনকে পলাতক আসামি করে মামলা দায়ের প্রক্রিয়া চলছে।