কারাগারে নওয়াজ শরিফের সঙ্গে সাক্ষাত্ বিলাওয়াল ভুট্টোর

আপডেট : ১২ মার্চ ২০১৯, ০১:০৭

পাকিস্তানের কারাগারে আটক সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে জেলে সাক্ষাত্ করেছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো। তিনি সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো এবং প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির ছেলে। গতকাল তিনি কট লখপত কারাগারে নওয়াজের সঙ্গে সাক্ষাত্ করেন। এই সময় বিলাওয়াল নওয়াজ শরিফের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন। তিনি বলেন, এই জেলে তার পূর্বপুরুষদের অনেকে ছিলেন। তাই এই সাক্ষাত্কার তার জন্য ঐতিহাসিক। তিনি নওয়াজ শরিফকে কারাগারে রাখারও সমালোচনা করেন। এদিকে নওয়াজ শরিফের জামিনের জন্য সুপ্রিম কোর্টে ফের আবেদন জানানো হয়েছে।  -ডন