সৈয়দপুর পৌরসভা নির্বাচনে ১৫টি ওয়ার্ডের মধ্যে ১২টি ওয়ার্ডের বেসরকারি ফল ঘোষণা করা হয়েছে। ভোটকেন্দ্রে গোলযোগের কারণে ২,৩ ও ৪নম্বর ওয়ার্ডের ৪টি ভোটকেন্দ্রের ভোট স্থগিত হওয়ায় ফল ঘোষণা করা হয়নি। তাই ১২টি ওয়ার্ডের ঘোষিত ফলে ২৭ জন কাউন্সিলর প্রার্থী তাদের জামানত হারিয়েছেন। এদের মধ্যে ১জন বর্তমান সংরক্ষিত আসনের কাউন্সিলরও রয়েছেন।
উপজেলা নির্বাচন অফিস জানায়, ভোট কেন্দ্রের মোট গ্রহণ করা ভোটের আট ভাগের এক ভাগের কম পাওয়ায় ওইসব প্রার্থী তাদের জামানত ফেরত পাবেন না।
জামানত হারানোর তালিকায় রয়েছেন সাধারণ আসনের ২১ জন ও সংরক্ষিত নারী আসনের ৬ জন প্রার্থী।
