'দেশের একটি শিশু শিক্ষা বঞ্চিত হবে না'

আপডেট : ০১ জানুয়ারি ২০১৬, ১৪:১৭
নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার যতদিন ক্ষমতায় থাকবে এদেশের শিশুরা বছরের প্রথম দিনে নতুন বই পাবে। এছাড়া আমি দায়িত্বে থাকা অবস্থায় দেশের একটি শিশু শিক্ষা থেকে বঞ্চিত হবে না। শিশুরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ পরিচালনায় নিজেদের আত্ম নিয়োগ করবে। শিশুরা পথে পথে ঘুরবে না।'  শুক্রবার বেলা সাড়ে ১১টায় গাজীপুরের কালীগঞ্জে মেহের আফরোজ চুমকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 
 
প্রতিমন্ত্রী আরও বলেন, 'আমি শিশু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। বর্তমান আওয়ামী লীগ সরকারর প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শিশুদের হাতে বছরের প্রথম দিনটিতেই নতুন বই তুলে দিলাম। তবে তারা যেন নতুন বইয়ের গন্ধে বিমোহীত না হয় সে দিকে অভিভাবকদের খেয়াল রাখতে হবে। কারণ আগামীর বাংলাদেশকে পরিচালনার জন্য তারা নিজেদেরকে তৈরি করবে।'
 
প্রতিমন্ত্রী এর আগে সকালে উপজেলার বোয়ালী উচ্চ বিদ্যালয়, মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়্, বালীগাঁও উচ্চ বিদ্যালয়, শাদেরগাঁও উচ্চ বিদ্যালয়, মুনশুরপুর প্রাথমিক সরকারি বিদ্যালয় ছাড়াও উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। 
 
এ সময় উপস্থিত ছিলেন- ইউএনও মো. মনিরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রফিক উদ্দিন আহমেদ, প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল গনি ভূঁইয়া, সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, মো. কামাল উদ্দিন দেওয়ান, নারী ভাইস চেয়ারম্যান মো. শর্মিলী দাস মিলি, শিক্ষক সমিতি কালীগঞ্জ শাখার সাধারণ সম্পাদক তাপস কুমার দাস, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমানসহ স্থানীয় নেতৃবৃন্দ প্রমূখ।