মুন্সীগঞ্জে মো. নেওয়াজ শরীফ (২৫) নামের এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে শহরের কাটাখালি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত নেওয়াজ শহরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকার মৃত মো. শহিদুল্লাহ শরীফের ছেলে।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো. ইউনুচ আলী জানান, কাটাখালি সংলগ্ন রাস্তার পাশে নেওয়াজ শরীফের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে। তিনি বৃহস্পতিবার দিবাগত রাত থেকে নিখোঁজ ছিল বলে তার পরিবারের লোকজন জানান।
