দিনাজপুরে দুর্বৃত্তদের দেয়া আগুনে ৩ লক্ষাধিক টাকার তুলা ও লেপ-তোশক ভস্মীভূত হয়েছে। জেলার পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর ৬টায় দিনাজপুর সদর উপজেলার ভবানিশাহ মোড়ে থাকা একটি ট্রাক্টরে দুর্বৃত্তরা আগুন দিলে তুলা ও লেপ-তোশক পুড়ে ছাই হয়ে যায়।
চাঁপাইনবাবগঞ্জ থেকে ঠাকুরগাঁও যাচ্ছিল ট্রাক্টরটি।রাতে যাত্রা বিরতিতে সেখানে রাখা হয়েছিল ট্রাক্টরটিকে। অগ্নিসংযোগের সময় চালক ও হেলপার ঘুমিয়ে ছিলেন। আগুনের তাপে চালক নিপুন চন্দ্র ও হেলপার মামুনের ঘুম ভেঙে যায়। এসময় চিৎকার শুনে লোকজন এসে তাদের উদ্ধার করে দমকল বাহিনীকে খবর দেয়। পরে দমকল কর্মীরা এসে আগুন নেভান।
