চুয়াডাঙ্গায় ২ কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ১২

আপডেট : ০১ জানুয়ারি ২০১৬, ২০:৩২
চুয়াডাঙ্গা পৌর এলাকায় নির্বাচিত ও পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে পাঁচ নারীসহ ১২ জন আহত হয়েছেন।
 
শুক্রবার সন্ধার দিকে পৌর এলাকার সাত নম্বর ওয়ার্ডের এতিমখানাপাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।  আহতরা হলেন, বিজয়ী কাউন্সিলর প্রার্থী আবুল হোসেনের  সমর্থক ফজলুর রহমান (৪৫),  রাজা (২২), রাজু (২০) , রোজী খাতুন (২৪) , সাহেদা (২৫), সুরুজ আলী (২৮), আলতাফ হোসেন (৩০)  ও মনুরা (৩৫ ) এবং পরাজিত কাউন্সিলর প্রার্থী আব্দুর রাজ্জাকের সমর্থক আহসান আলী (৪০), কমেলা খাতুন (৩৫), টুটুল (৩৮) ও  খলিল (৩৫)।  তারা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
 
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. হাসনাত পারভেজ শুভ জানান, আহতদের মধ্যে আহসান আলী ও ফজলুর রহমানের অবস্থা আশংকাজনক।