যশোরের শার্শা উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে। নিহত সাথী (৫) ওই গ্রামের শিমুল মোল্লার মেয়ে।
শুক্রবার সকালে উপজেলাধীন শার্শা-কাশিপুর সড়কের গাতীপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। শিশুটি স্থানীয় একটি কিন্ডার গার্ডেন স্কুলের নার্সারি শ্রেণীর ছাত্রী ছিল।
পরিবার জানায়, সাথী ওই সড়ক পার হচ্ছিল। এ সময় নিজামপুর থেকে গোড়পাড়াগামী একটি নসিমন তাকে ধাক্কা দেয়। এ সময় সে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা আশংকাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পরই স্থানীয়রা নসিমনের চালককে আটক করে।
