প্রথম অধিবেশন সমাপ্ত

সংসদে বিরোধী দলের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ -স্পিকার

আপডেট : ১২ মার্চ ২০১৯, ০১:২৭

একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন গতকাল সোমাবর শেষ হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন  চৌধুরী রাষ্ট্রপতি  মোঃ আবদুল হামিদের অধিবেশন সমাপ্তি সম্পর্কিত ঘোষণা পাঠের মাধ্যমে অধিবেশন গতকাল সমাপ্ত ঘোষণা করেন। সরকার ও বিরোধী দলীয় সদস্যদের স্বতঃস্ফূর্ত ও প্রাণবন্ত অংশগ্রহণের মাধ্যমের বহুল আলোচিত একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শেষ হয়েছে।  দীর্ঘ ২৬ কার্যদিবসের এই অধিবেশনে ৫টি বিল পাস হয়েছে।

নির্বাচনে অংশগ্রহণ করলেও ফলাফল নিয়ে প্রবল আপত্তি জানিয়ে শপথ বর্জন করে বিএনপি’র নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট। তারা নির্বাচনী ফলাফল বাতিল করে পূনর্িনর্বাচনের দাবি জানালেও একক সংখ্যাগরিষ্টতা পাওয়া সরকারী দল আওয়ামী লীগ ও দ্বিতীয় সর্বোচ্চ আসন পাওয়া বিরোধী দল জাতীয় পার্টিসহ অন্যান্য দলের সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন। বিএনপি-জামায়াত বিহীন এই সংসদে ধানের শীষের একমাত্র প্রতিনিধি আওয়ামী লীগের সাবেক এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ।

এর আগে সমাপনী বক্তব্যে স্পিকার বলেন, সংসদীয় গণতন্তে বিরোধী দলের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তাদের বক্তব্য সরকারের জবাবদিহিতা নিশ্চিত করে। বিরোধী দল শুধু বিরোধীতা নয়, সরকারকে সহযোগিতার মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে পারে। তিনি আরো বলেন, বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্যরা এই অধিবেশনে সক্রিয় অংশ গ্রহণের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। যে কারণে এই সংসদ অধিবেশন ছিলো প্রাণবন্ত। আগামীতে এই ধারা অব্যাহত রেখে সকলে গণতন্ত্রকে অর্থবহ করে তুলবেন বলে তিনি আশা প্রকাশ করেন।