নোয়াখালী কোম্পানীগঞ্জে বসুরহাট বাজারে পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের খাজা মার্কেটে অগ্নিকাণ্ড ঘটে। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে বৈদ্যুৎতিক সর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়।
আশপাশের ৮টি দোকান ও শো-রুমের সম্পূর্ণ মালামাল আগুনে পুড়ে যায়। আগুনের লেলিহান শিখায় সনি-র্যাঙ্কস, বর্ষা ষ্টোডিও, নাবা ইলেকট্রনিক, জনতা সেলুনসহ বেশ কয়েকটি মাল্টিপারপাসের অফিস মোদি ও মনোহারি দোকান পুড়ে য়ায়। আগুন লাগার সঙ্গে সঙ্গে কোম্পানীগঞ্জ নোয়াখালী ও ফেনীর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
অগ্নিকাণ্ডে সনি-র্যাঙ্কস এর মালিক, রহমত উল্যাহ বাচ্চু (৪২) ও বর্ষা স্টুডিও-এর মালিক বাবলু (৩৫) গুরুত্বর আহত হন। আহতদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
কোম্পানীগঞ্জ উপজেলার চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল ও বসুরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র আবদুল কাদের মির্জা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে আহত রহমত উল্যাহ বাচ্চু (৪২) ও বাবলু (৩৫) জানান, অগ্নিকাণ্ডে আমাদের ৮টি দোকানে ৪ কোটি টাকার মালামাল পুড়ে গেছে।
