চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এক জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
নাচোল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ফাসিরুদ্দিন জানান, শনিবার বেলা ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নেজামপুর ষ্টেশন পাড়ার মৃত আব্দুল গফুরের ছেলে মাসুমকে (২৮) গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, তিনি জেএমবির তালিকা ভুক্ত সদস্য। এর আগেও তাকে নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করে করাগারে পাঠানো হয়েছিল।
