ফুলবাড়ীয়ায় কিশোরীকে গণধর্ষণ

আপডেট : ০২ জানুয়ারি ২০১৬, ১৭:০২
 
ফুলবাড়ীয়া উপজেলার বাকতা ইউনিয়নের চাঁদপুরে কিশোরীকে দুই দিন ধরে আটকে রেখে পালাক্রমে গণধর্ষণের ঘটনা ঘটেছে। রবিবার সকালে ওই কিশোরীকে মুমূর্ষ অবস্থায় ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ধর্ষিতার পিতা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলেও আসামিরা প্রকাশ্যে ঘোরাফেরা করছে।
 
এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা ফুলবাড়ীয়া থানার ওসি তদন্ত খলিলুর রহমান জানান, মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আসামিদের গ্রেফতারে জোড় চেষ্টা চলছে।
 
জানা গেছে, উপজেলার কুশমাইল গ্রামের ওই কিশোরী (১৪) আলম এশিয়া গাড়ীতে গত ৩০ ডিসেম্বর ফুলবাড়ীয়ায় আসে। গাড়ীর হেলপার আনোয়ারুল হক তাকে ফুসলিয়ে চাঁদপুরে নিয়ে গোদা পাড়ায় একটি রেন্ট্রি বাগানে আটকে রেখে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফাসহ ৫/৬ জন দুই দিন ধরে পালাক্রমে ধর্ষণ করে। পরে গত ৩১ ডিসেম্বর ভোরে ধর্ষিতা কিশোরীকে একটি মসজিদের কাছে মুমূর্ষ অবস্থায় ফেলে যায়।
 
এ ঘটনায় ধর্ষিতার পিতা গোলাম মোস্তফাসহ পাঁচজনকে আসামি করে মামলা করেন।