অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ব্যাংক হতে ঋণ গ্রহণ ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন (বিজিএমইএ) এর সাবেক সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরীকে (পারভেজ) জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার দুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী তাকে দুই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে তার ব?্যক্তিগত নথিপত্র বিষয়ে তথ?্য চাওয়া হয়েছে। যার ওপর ভিত্তি করে অনুসন্ধানের পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে দুদক সূত্র জানিয়েছে।
দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য জানান, আনোয়ার উল আলম চৌধুরী (পারভেজ) এর বিরুদ্ধে মেসার্স ইভিন্স টেক্সটাইল ও আরগন ডেনিমস নামক দুইটি প্রতিষ্ঠানের নামে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ব্যাংক হতে ঋণ গ্রহণপূর্বক শত শত কোটি টাকা অবৈধ লেনদেন করা, যন্ত্রপাতি আমদানির আড়ালে মানি লন্ডারিংয়ের মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে।
