অটোরিকশার চাকায় ওড়না পেচিয়ে নারীর মৃত্যু

আপডেট : ০২ জানুয়ারি ২০১৬, ১৯:১৫
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ব্যাটারি-চালিত অটোরিকশার চাকায় গলার ওড়না পেচিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত আয়শা বেগম ওরফে সাদা রাণী (৫৫) জেলা সদর উপজেলার নয়ানী সাদেকপুর গ্রামের আবদুর রাজ্জাক মিয়ার স্ত্রী।
 
শনিবার বিকেলে উপজেলাধীন সাদুল্লাপুর-তুলশীঘাট সড়কের বদলাগাড়ীর ইট ভাটা এলাকায় এ ঘটনা ঘটে।
 
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।