উপজেলা পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট : ০২ জানুয়ারি ২০১৬, ২২:৪৯
শিশু ও মহিলা মন্ত্রণালয় আয়োজিত এবং বাংলাদেশ শিশু একাডেমী মৌলভীবাজার শাখা পরিচালিত জেলা পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা গত ২জানুয়ারী শনিবার শিশু সরকারী প্রাথমিক বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
 
দিনব্যাপী এ অনুষ্ঠানে সদর উপজেলার  প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ২শতাধিক শিশু আবৃত্তি,নাচ গান,খেলাধুলা অভিনয়,গল্প বলা উপস্থিত বক্তৃতা ইত্যাদি বিষয়ে অংশগ্রহণ করে।
 
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান।
 
জেলা শিশু বিষযক কর্মকর্তা জসিম উদ্দিন সভাপতিত্বে এবং পূর্নারায় ভৌমিকের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ঠ সাহিত্যিক ও গবেষক মাহফুজুর রহমান,সাংবাদিক নূরুল ইসলাম শেফুল প্রমূখ।