গতকাল শনিবার সকালে উপজেলার হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ঢাকা-বগুড়া মহাসড়কে সিরাজগঞ্জের ভূয়াগাঁতী এলাকা থেকে ১৬৮ কেজি গাঁজাসহ জাতীয় রাজস্ব বোর্ডের একটি জিপ গাড়ি আটক করেছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, টহল পুলিশের উপস্থিতি টের পেয়ে গাঁজা বহনকারী রাজস্ব বোর্ডের গাড়িটির চালক পালিয়ে যায়। এ ব্যাপারে সলঙ্গা থানায় মামলা হয়েছে।
