রাজধানীর রূপনগরে ইস্টার্ন হাউজিং এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব-৪) এর টহল দলের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' আল-আমিন (জনি) নামের এক যুবক নিহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে।
র্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার অনু মং জানান, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে ইস্টার্ন হাউজিং এলাকায় নিহত আল-আমিন জনিকে (৩২) তল্লাশির জন্য থামতে বলা হলে প্রথমে জনি র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোঁড়েন। পরে র্যাবও পাল্টা গুলি চালালে জনি গুলিবিদ্ধ হন।
গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া চারটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
