বাবার সঙ্গে অভিমান করে ছেলের আত্মহত্যা

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৬, ২০:৪৫
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় দেউল গ্রামে কাশিপুর আশ্রয়ণ কেন্দ্রে বাবার সঙ্গে অভিমান করে জালাল উদ্দিন (২৫) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার বিকালে মন্মথপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। জালাল উদ্দিন আশ্রয়ণ কেন্দ্রের মমতাজের ছেলে। 
 
স্থানীয়রা জানায়, সকালের দিকে বাবার সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে বিবাদের এক পর্যায়ে তার বাবা তাকে বাড়ি থেকে চলে যাওয়া নির্দেশ দেন। এতে জালাল উদ্দিন ক্ষুব্ধ হয়ে দুপুর ১টার দিকে তার শোবার ঘরে ঢুকে দরজা বন্ধ করে ছাদের বাঁশে দড়ি দিয়ে গলায় ফাঁস দেন। ৩ টার দিকে বাড়ির লোকজন দরজায় ধাক্কাধাক্কির এক পর্যায়ে কোনো সাড়া না পেয়ে দরজা ভাঙ্গলে তাকে গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখতে পায়। সন্ধ্যা সাড়ে ৭টায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। 
 
পার্বতীপুর মডেল থানার পরিদর্শক আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।