চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে মদ ইয়াবাসহ ৭০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার গভীর রাত থেকে রবিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে চট্টগ্রাম জেলা পুলিশ।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আবদুল আউয়াল জানান, জেলার লোহাগাড়া, সাতকানিয়া, পটিয়া মীরসরাই, সীতাকু-, সন্দ্বীপ, রাউজান, রাঙ্গুনিয়া বোয়ালখালী, বাঁশখালী, হাটহাজারীসহ বিভিন্ন উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৭০ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে জামায়াত-শিবিরের একাধিক নেতাকর্মী রয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে নাশকতার ঘটনায় একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট, ১৬ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
