গাংনী পৌর শহরের ভিটাপাড়া এলাকার এক ব্যাংক কর্মকর্তার বাড়ির পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল ১০টার দিকে লালটেপ মোড়ানো হাতবোমাটি উদ্ধার করা হয়।
গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান, ভিটাপাড়ার ব্যাংক কর্মকর্তা আরিফুল ইসলামের বাড়ির সীমানা প্রাচীরের পাশে হাতবোমাটি দেখে পুলিশকে খবর দেয়া হয়। পরে সকাল ১০ টার দিকে ঘটনাস্থল থেকে বোমাটি উদ্ধার করে থানায় এনে পানি ভর্তি বালতিতে রাখা হয়েছে।
তিনি আরো জানান, কি কারণে বোমাটি রাখা হয়েছে তা এখনো জানা যায়নি।
