গাজীপুরে মাসব্যাপী মাদক বিরোধী অভিযান শুরু

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৬, ২৩:০১
গাজীপুরে মাস ব্যাপী  মাদক বিরোধী অভিযান ও প্রচার প্রচারণা শুরু হয়েছে। জেলা প্রশাসন ও জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে চলতি মাসে এ কর্মসূচি পালন করা হবে। 
 
এ উপলক্ষে রবিবার সকালে আনুষ্ঠানিক ভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন গাজীপুরের জেলা প্রশাসক এসএম আলম। 
 
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, মাদকের বিষাক্ত ছোবল থেকে যুব সমাজকে রক্ষা করার জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। 
 
তিনি গাজীপুর জেলাকে মাদক মুক্ত করার গোষণা দিয়ে বলেন, এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদ হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম মোস্তফা কামাল, সহকারী পুলিশ সুপার (সদর) মো. মনোয়ার হোসেন, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাসির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে মাদক বিরোধী একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক পদক্ষিণ করে।