সাংবাদিক হত্যার বিচার দাবিতে ডোমারে স্মারকলিপি

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৬, ১৬:২২

রংপুরে দৈনিক যুগের আলোর পত্রিকার সাংবাদিক মশিউর রহমান উৎস হত্যার বিচার দাবিতে নীলফামারীর ডোমার উপজেলায় কর্মরত সাংবাদিকরা স্মারকলিপি প্রদান করেছে।

রবিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানার মাধ্যমে তারা স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি ঈস্খদান করেন। এ সময় উপস্থিত ছিলেন মোজ্জাফফর আলী, আবু ফাত্তাহ কামাল (পাখি), জুলফিকার আলী ভুট্ট, আব্দুল্লাহ্ আল মামুন সোহাগ, আব্দুর রাজ্জাক, জাবেদুল ইসলাম, রওশন আলম পাপ্পু, রবিউল হক রতন প্রমুখ।