কুমিল্লার চান্দিনা উপজেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
রবিবার বিকাল পৌঁনে পাঁচটায় চান্দিনা উপজেলাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নূরীতলা-সুরপুর ব্রীজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, লক্ষীপুর সদর উপজেলার রামপুর গ্রামের সোহেল রানা (৪০), তার স্ত্রী রাবেয়া বেগম (৩৫), মেয়ে শাহিনুর আক্তার (১৩), এ্যাম্বুলেন্স চালক আলমগীর (৪০), ট্রাক্টর চালক সোলেমান (৩০), পল্লী বিদ্যুৎ সমিতি কুমিল্লা-১ এর শ্রমিক নজরুল (৩০), স্বপন (২৬), বাস যাত্রী রফিক (৩৫)সহ আরো দুইজন।
প্রত্যক্ষদর্শী বোরহান উদ্দিন রাসেল জানান, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস অ্যাম্বুলেন্সটিকে অতিক্রম করতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রোগীবাহী অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে ওই বাস-অ্যাম্বুলেন্স-ট্রাক্টরে থাকা লোকজন আহত হন।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির উপ-পরিদর্শক (এস.আই) অচিন্ত কুমার জানান, স্থানীয়রা আহতের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক। দুর্ঘটনা কবলিত গাড়িগুলো উদ্ধারের চেষ্টা চলছে।
