কুমিল্লায় ৪ হাজার পিস ইয়াবাসহ আটক ১

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৬, ১৯:৫৬
কুমিল্লায় প্রায় চার হাজার পিস ইয়াবা ও নগদ টাকাসহ ইউসুফ আলী নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে (র‌্যাব) র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান। রবিবার দুপুরে জেলার বুড়িচং উপজেলার কংশনগর এলাকা থেকে তাকে আটক করা হয়।
 
জানা গেছে, র‌্যাবের একটি দল ইয়াব কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে জেলার বুড়িচং উপজেলার কংশনগর এলাকায় অভিযান চালায়। এ সময় চার হাজার নয় শ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ চার হাজার চার শ ৫০ টাকাসহ ইউসুফ আলীকে (৪৫) আটক করা হয়। ইউসুফ উপজেলার কংশনগর গ্রামের বাসিন্দা।
 
কুমিল্লাস্থ র‌্যাব-১১ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর মো. খুরশীদ আলম জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ১১ লাখ ৭০ হাজার টাকা। তার বিরুদ্ধে মামলা হয়েছে।