শৈলকুপায় তিন শিশুকে পুড়িয়ে হত্যা

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৬, ০০:০০
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় চাচার বিরুদ্ধে দুই ভাইপো ও এক ভাগ্নেকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতরা হলো, দেলওয়ার হোসেনের ছেলে শফিল (  ৯) ও ছাত্র  আমিন ( ৬ ) ও রাশেদুল হাসানের ছেলে  মাহিন ( ১৪ )।
 
রবিবার সন্ধ্যায় উপজেলার কবিরপুরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ ঘাতক চাচা ইকবালকে আটক করেছে।
 
জানা গেছে, ইকবাল হোসেন সিঙ্গাপুর প্রবাসী। কিছুদিন আগে বাড়ি আসেন। সন্ধ্যা সাড়ে ছয়টার দিক তিনি দুই ভাইপো ও এক ভাগ্নেকে নিজ বাড়িতে ডেকে নেন। এরপর একটি ঘরের মধ্যে আটক করে এদের কুপিয়ে ও গ্যাসের আগুনে পুড়িযে হত্যা করে। স্থানীয়দের সহায়তায় উপজেলা দমকল বাহিনীর কর্মীরা মাহিনকে গুরুতর দগ্ধ অবস্থায় জীবিত উদ্ধার করে। অপর দুইজন পুড়ে অঙ্গার হয়ে যায়।
মাহিনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়।
 
শৈলকুপা থানার এসআই এমদাদ হোসেন জানান, ঘটনার তদন্ত চলছে।