ভূমিকম্পের উৎপত্তিস্থল ইম্ফলে নিহত ৬, আহত ৪০

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৬, ১০:০৫
ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের মণিপুর রাজ্যের ইম্ফলে ৬ দশমিক৮ মাত্রার ভূমিকেম্পে ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন। 
 
 
সোমবার স্থানীয় সময় ভোর ৪টা ৪৭মিনিটে (বাংলাদেশ সময় ৫টা ৭ মিনিট) এ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের মনিপুর রাজ্যের রাজধানী ইম্ফল।ভূমিকম্পে রাজ্যটিতে বেশ ক্ষয়ক্ষতির কথা বলছে সংবাদমাধ্যমগুলো। । এনডিটিভি।