লালমনিরহাটে আদিতমারী উপজেলার স্বর্ণামতি ব্রিজ এলাকায় চাপা দেয়া অবস্থায় অজ্ঞাত যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের পাশে লাশটি উদ্ধার করা হয়।
আদিতমারী থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন আকতার বলেন, ‘স্থানীয়দের দেয়া খবরে আদিতমারী উপজেলার স্বর্নামতি সেতুর কাছে এলাকার মাটি চাপা দেয়া অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তার পুরো শরীরে কাদা মাটি থাকায় পড়নের পোশাক বুঝা যাচ্ছে না। তাকে চিনতেও পারছে না কেউ। তবে মৃতদেহটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরির চেষ্টা করা হচ্ছে।’
আদিতমারী থানা অফিসার ওসি (তদন্ত) আব্দুস সোবহান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। তথ্য উদঘাটনের চেষ্টা চলছে।
