মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত থেকে বাংলাদেশি এক বৃদ্ধকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রবিবার দিবাগত রাত ৮টার দিকে সীমান্ত পিলারের কাছ থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয়।
স্থানীয়রা জানায়, কমলগঞ্জ উপজেলার মরাজান এলাকার মৃত আরজান মিয়ার ছেলে হীরা মিয়া (৬০)। রাতে তিনি সীমান্ত পিলারের কাছে কাঁটাতারের বেড়া ধরে ঝাঁকুনি দিচ্ছিলেন। এ সময় অনেকবার তাকে সরে যেতে বলার পর তিনি না শুনলে বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। তিনি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে।
বিজিবির চাতলাপুর কোম্পানি কমান্ডার দাইমুল ইসলাম বলেন, 'এ ব্যাপারে উচ্চপর্যায়ে আলোচনা চলছে।
