রংপুরের পীরগাছায় পুলিশ কনস্টেবল মোজাহার আলী হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আবু জাকের খাজা নাজিম উদ্দিনকে(৫০) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার কুটিপাড়া আলিমন নেছা উচ্চ বিদ্যালয় সংলগ্ন স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি দীর্ঘদিন থেকে পলাতক ছিলেন।
জামায়াত নেতা দেলাওয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার দিন পীরগাছা রেল স্টেশনে হরতাল সমর্থক জামায়াত শিবির কর্মীরা বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এসময় পুলিশের সঙ্গে জামায়াত শিবিরের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৫০ রাউন্ড রাবার বুলেট ও ২০০ রাউন্ড গুলি বর্ষণ করে। এতে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), উপ-পরিদর্শক ও পুলিশ সদস্য সহ বিএনপি এবং জামায়াত শিবিরের ৪০ জন আহত হয়েছে। এদের মধ্যে পুলিশ সদস্য মোজাহার আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করলে সেখানে তার মৃত্যু হয়।
পীরগাছা থানার ওসি আমিনুল ইসলাম জানান,গোপন সংবাদের ভিত্তিতে আবু জাকের খাজা নাজিম উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।
