আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৬, ১৭:৪০
সাতক্ষীরার আশাশুনি উপজেলায় সড়ক দুর্ঘটনায় মিজানুর রহমান সরদার (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মিজানুর রহমান উপজেলার রাজাপুর গ্রামের সামছুর রহমানের ছেলে।
 
জানা গেছে, সোমবার বিকেল তিনটার দিকে মিজানুর মোটরসাইকেলে করে বাড়ি যাচ্ছিলেন। উপজেলার কাকবসিয়া নামক স্থানে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় ঘটনাস্থলেই মিজানের মৃত্যু হয়।
 
আশাশনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাদুজ্জামান মুন্সি তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।