আশুগঞ্জ সার কারখানায় আবারো সার উৎপাদন বন্ধ

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৬, ১৭:৫৮
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় ইউরিয়া উৎপাদন আবারো বন্ধ হয়ে গেছে। এতে করে প্রতিদিন দুই কোটি টাকা মূল্যের দেড় হাজার টন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হবে।
 
সোমবার সকাল আটটায় কারখানার পাওয়ার এ্যামোনিয়া প্লাটের ত্রুটির কারণে সার উৎপাদন বন্ধ হয়ে যায়। প্রসঙ্গত, ১৫ দিন আগে এ্যামোনিয়া প্লান্টের যান্ত্রিক ত্রুটি মেরামত করে কারখানাটিতে সার উৎপাদন শুরু করা হয়েছিল।
 
কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) আব্দুল্লাহ আল বাকী তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, চলতি অর্থ বছরে ছয় মাসে কারখানাটির উৎপাদন ছিল মাত্র এক লাখ চার হাজার ৩৮২ টন। যা লক্ষ্যমাত্রার চেয়ে নগন্য।