চট্টগ্রামে বাসচাপায় ফায়ার সার্ভিস কর্মী নিহত

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৬, ১৮:৫২
চট্টগ্রামের সীতাকুণ্ডে বাস চাপায় মহরম আলী কামাল (২৯) নামে এক ফায়ার সার্ভিসের এক কর্মী নিহত হয়েছেন। তিনি সীতাকুণ্ড ফায়ার স্টেশনে বাবুর্চি হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার আন্দিরপার এলাকার।
 
সোমবার দুপুরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাইপাসে এই দুর্ঘটনা ঘটে বলে সীতাকুণ্ড ফায়ার স্টেশন অফিসার মো. ফখরুদ্দিন জানিয়েছেন।
 
তিনি বলেন, মহরম বাজার করে স্টেশনে ফেরার সময় বেলা সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রামমুখী একটি বাস তাকে চাপা দেয়। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।