রাজশাহীর বাঘা উপজেলায় ছাত্রলীগের নামে চাঁদাবাজিতে জড়িত ব্যক্তিদের আটক করে পুলিশে দিতে মাইকিং করা হয়েছে। সোমবার দুপুরে বাঘা ছাত্রলীগের সভাপতি মাইনুল ইসলাম মুক্তার বরাত দিয়ে বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়।
জানা গেছে, সম্প্রতি একটি কুচক্রী মহল ছাত্রলীগের নাম করে বাজার এলাকার বিভিন্ন দোকান পাটসহ পাড়া-মহল্লায় চাঁদাবাজি করছে। এ খবরে মাইনুল ইসলাম মুক্তা সোমবার সকালে এক জরুরি সভার আয়োজন করেন। এরপর থানা কার্যকরী কমিটির সঙ্গে বৈঠক করে তিনি এ বিষয়ে মাইকিং করার সিদ্ধান্ত নেন।
মাইকিংয়ের ঘোষণায় ছাত্রলীগের নাম করে কেউ চাঁদা আদায় করতে আসলে তৎক্ষণাৎ ওই ব্যক্তিকে আটক করে পুলিশে দিতে বলা হয়। বা ০১৭২১৭০৪৪৫৫ নম্বরে ফোন করে ঘটনা জানাতে বলা হয়।
